সিনেমাটোগ্রাফার মিঠু মনির শুটিং করতে কানাডায়

মিঠু মনির। সময়ের মেধাবী  সিনেমাটোগ্রাফার। বর্তমানে নাটক, ওয়েভ সিরিজ ও বিজ্ঞাপনের চিত্রধারণ করতে কানাডায় অবস্থান করছেন তিনি। সবগুলো নাটক, ওয়েভ সিরিজ ও বিজ্ঞাপন পরিচালনা ও রচনা করছেন নির্মাতা কামাল হোসেন বাবর। 

নাটক ও ওয়েভ সিরিজ গুলো হলো- বেগম পাড়া,  পিছ ইন সাইলেন্স, গুডলাক গ্র্যান্ডপা । এছাড়া বিজ্ঞাপন গুলো হলো- রিয়েল এষ্টেট ও গ্রোসারি শপ। কানাডা থেকে মুঠোফোনে এমনটাই জানালেন চিত্রগ্রাহক মিঠু মনির। 

তিনি বললেন, এর আগেও কানাডায় শুটিং করতে এসেছি। তবে এবারের অভিজ্ঞতা  দুর্দান্ত। শুটিংয়ে কোন কিছুরই অপূর্ণতা ছিল না। 

মিঠু আরও বলেন, ‘বেগম পাড়া’ নামে আমরা একটি ওয়েভ সিরিজের শুটিং শেষ করলাম। বাংলাদেশের দুর্নীতিবাজ নেতা ও আমলারা অবৈধ অর্থ উপার্জন করে কানাডায় বাড়ি করেছেন। সেই গল্পই বলা হয়েছে এই ওয়েভ সিরিজে। বাকী কাজগুলো চলমান রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *